একযোগে সন্ত্রাস মোকাবিলার বার্তা

ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

হোয়াইট হাউসের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যোগে জানালেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে দুই দেশ। ট্রাম্প বলেন সন্ত্রাসবাদী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে হাতে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকা এবং ভারত। ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকের আগেই হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা সঈদ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করে ভারতকে ইতিবাচক বার্তা দিল ওয়াশিংটন। মার্কিন বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা সালাউদ্দিন। ২০১৬-ইয় সালাউদ্দিন হুমকি দেন, আরও বেশি আত্মঘাতী জঙ্গিকে প্রশিক্ষণ দিয়ে কাশ্মীরকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্রে পরিণত করতে হবে। এই ঘোষণায় হিজবুল জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ভারতের দাবিই স্বীকৃতি পেল।

এদিন ভার্জিনিয়ায় ভারতীয় ও মার্কিনদের সভায় পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন মোদি। ২৯ সেপ্টেম্বরের সার্জিকাল স্ট্রাইকের সূত্র ধরে তিনি বলেন, ভারত আন্তর্জাতিক মহলকে বোঝাতে পেরেছে সন্ত্রাসের মুখ কোনটা। কারা সন্ত্রাসের মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করছে। 

Developed by DXDasia