বর্ষা আসার আগেই ইলিশ ধরার প্রস্তুতি তুঙ্গে সুন্দরবনে

‌মৎস্যজীবীদের নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে

শনিবার থেকে সুন্দরবনের নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার প্রায় চার হাজারের বেশি ট্রলারে চলছে সমুদ্রে যাওয়ার শেষ প্রস্তুতি। কারণ শুরু হয়ে যাচ্ছে ইলিশ ধরার মরশুম। জোরকদমে চলছে জাল–‌সহ আনুসাঙ্গিক সামগ্রী সারাই ও গুছিয়ে নেওয়ার কাজ। অন্যদিকে, রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে ট্রলারগুলির বৈধ ছাড়পত্র তুলে দেওয়ার কাজ চলছে। বুধবার কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে ট্রলার মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ৪৬টি ড্যাট যন্ত্র (‌দূর নিয়ন্ত্রক বিপদ সঙ্কেত যন্ত্র)‌। এই যন্ত্রের মাধ্যমে সমুদ্রে বিপদে পড়লে সরাসরি যোগাযোগ করতে পারবেন মৎস্যজীবীরা। গত বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখে মৎস্যজীবীদের লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এবছর এখনও সমুদ্রে বর্ষা নামেনি। বৃষ্টি হলে তবেই ইলিশ ধরা পড়বে জালে। এবছর থেকে ‌মৎস্যজীবীদের নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

Developed by DXDasia