ভিডিওতে দেখুন জলদাপাড়া ট্যুরিস্ট লজের ম্যানেজারের বক্তব্য
আজ মকর সংক্রান্তি। বাংলার ঘরে ঘরে পিঠে-পায়েস রান্না-খাওয়া-দাওয়া হচ্ছে চুটিয়ে। কিন্তু, যাঁরা এই সময়ে ঘুরতে গিয়েছেন দূরের কোনো জায়গায়, তাঁরা কি পিঠে-পায়েসের স্বাদ থেকে বঞ্চিত থাকবেন? এরকম ভাবনা থেকেই জলদাপাড়া ট্যুরিস্ট লজে বেনজিরভাবে উদযাপিত হল পৌষ পার্বণ। জঙ্গলের মধ্যেই পর্যটকদের সামনে লজ কর্তৃপক্ষ হাজির করল নানান রকমের পিঠে-পুলি-পায়েস। পশ্চিমবঙ্গে রাজ্য পর্যটন দপ্তর সরকারি ট্যুরিস্ট লজগুলির খাবার-দাবারে অভিনব বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে জলদাপাড়া ট্যুরিস্ট লজে আজকের আয়োজন। লিংকে ক্লিক করে দেখে নিন এই লজের ম্যানেজার নিরঞ্জন সাহার বক্তব্য।
