স্থানীয়দের উৎসাহে পুকুর সংস্কার কসবায়

কলকাতা পুরসভার উদ্যোগ

কসবার সুইন হো লেনের তিনটি বড়ো পুকু্রে অনেকে দিন ধরেই সংস্কারের অভাবে জমছিল আবর্জনা। ফেলা হচ্ছিল জঞ্জাল। স্থানীয়দের উদ্যোগে এবার পুরসভা সেই পুকুরগুলো সারানোর কাজে হাত দিয়েছে। 

ওই অঞ্চলের সবথেকে বড়ো ঝিলটি আয়তনে চার বিঘে। ঝিলটিকে সংস্কারের জন্য পুরসভা ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে। জেসিবি মেশিনের সাহায্যে ঝিলের বুক থেকে মাটি আর পাঁক তুলে বাড়ানো হচ্ছে গভীরতা। পরিকল্পনা আছে, চারপাশে লাগানো হবে আলো। থাকবে হাঁটার ও বসার জায়গা। 

লাহা মাঠের পাশে দেড় বিঘে জমির পুকুরটিকে সংস্কার করে শালবল্লা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। চারদিকে রয়েছে এলইডির সাজ। লালকুঠি জলের ট্যাংকের পেছনে দু’বিঘের পুকুরটি এখনও সংস্কার শুরু হয়নি। খুব শিগগিরই আরম্ভ হবে কাজ।  
 

Developed by DXDasia