
১৫ অগস্ট পুলিশ মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেল
প্রতি বছরের মতো এবারও ভাল কাজ এবং দক্ষতার জন্য ৮ পুলিস আধিকারিককে সম্মানিত করছে রাজ্য। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ‘চিফ মিনিস্টার’স পুলিস মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’–এর জন্য বিবেচিত হয়েছেন বিধাননগর পুলিস কমিশনারেটের নগরপাল জ্ঞানবন্ত সিং। একই সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন সিআইডি–র অতিরিক্ত মহানির্দেশক ড. রাজেশ কুমার এবং কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার (৩) সুপ্রতিম সরকার। ‘চিফ মিনিস্টার’স পুলিস মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’–এর জন্য বিবেচিত হয়েছেন মালদা এবং হুগলি (গ্রামীণ) জেলার পুলিস সুপার অর্ণব ঘোষ এবং সুকেশ জৈন। একই সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন কলকাতা পুলিসের ট্র্যাফিক বিভাগের (দক্ষিণ) ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়। একই সঙ্গে আরও দুই পুলিস আধিকারিককে এই পুরস্কারে সম্মানিত করছে রাজ্য। এঁরা হলেন ভবানীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সলিলকুমার রায় এবং রাজ্য পুলিসের টেলিকম বিভাগের ইনস্পেক্টর প্রণব ঘোষ দস্তিদার।
