৪০০ পড়ুয়াকে বাঁচাতে বোমা কাঁধে পুলিশের দৌড়

বোমা কাঁধে ছুটে পড়ুয়াদের রক্ষা করল কনস্টেবল

কন্টেবল ঘুষ নিচ্ছে, এমন ধারণাই বেশির ভাগ মানুষের। কিন্তু সবটাই যে অত খারাপ নয়, এই ঘটনা সেই কথাই বলছে।৪০০ পড়ুয়াকে বাঁচাতে একটি না-ফাটা বোমা কাঁধে করে প্রায় ১ কিলোমিটার ছুটে গেলেন এক পুলিশ কনস্টেবল। মধ্য প্রদেশের এই পুলিশের নাম অভিষেক প্যাটেল।

জানা গেছে, মধ্য প্রদেশের সগর জেলার চিতরা গ্রামে এই বিদ্যালয়টির পাশে একটি অবিষ্ফোরিত বোমা দেখতে পান অভিষেক। তখনই তিনি সেটি কাঁধে তুলে নিয়ে দৌড়ে ১ কিলোমিটার দূরে নিয়ে যান। যাতে ফাটলে পড়ুয়াদের কোনও ক্ষতি না হয়।

পুলিশের ইনসপেক্টর জেনারেল সতীশ সাক্সেনা অভিষেকের অসম সাহসীকতার খুশি হয়ে তাকে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছেন।
 

Developed by DXDasia