শিশুনিগ্রহে ব্যথিত প্রসূন গর্জে উঠলেন কবিতায়

সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী ফেসবুকে পোস্ট করেন এই কবিতা

রায়ান ইন্টারন্যাশানাল স্কুলের সাত বছরের প্রদ্যুম্ন ঠাকুরের মৃত্যুর প্রতিবাদে ফেসবুকে কবিতা লিখলেন সেন্সর বোর্ডের প্রধান, গীতিকার প্রসূন যোশী। শিশুনিগ্রহের বিরোধিতায় গর্জে উঠেছেন তিনি। ‘ফুলের ওপর তরোয়ালের কোপ’-এর সঙ্গে তুলনা করেছেন সাম্প্রতিক ঘটনাগুলির। কবিতাটির সঙ্গে তাঁর বক্তব্য – ‘শিশুনিগ্রহের ভয়ঙ্কর, ঘৃণ্য ঘটনাগুলোর বাড়বাড়ন্ত দেখে নড়ে উঠেছি। এটা আর হতে দেওয়া যায় না।’

ইংরাজিতে লেখা ২৬ লাইনের এই কবিতা ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ লাইক-শেয়ার করেন। কবিতাটির কিছু লাইনের অনুবাদ –  

“শৈশব যখন তোমার কোলে আসার আগে দোলাচলে পড়বে
মায়ের গর্ভ থেলে চোখ মেলে উঁকি মারতেও যখন ভয় পাবে
বুঝতে হবে কিছু ভুল হচ্ছে… যখন কলকল কথা, হাসি নিভে আসবে
যখন আধো বুলি বন্ধ হয়ে যাবে
বুঝতে হবে কিছু ভুল হচ্ছে
কিছু না, অনেক কিছু ভুল হচ্ছে।…”
 

Developed by DXDasia