প্লাস্টিক ও থার্মোকলের থালা নিষিদ্ধ আলিপুর চিড়িয়াখানায়, চিপস আনতে হবে কাগজের ঠোঙায়

চিড়িয়াখানা চত্বর পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে বড়ো পদক্ষেপ কর্তৃপক্ষের

চিড়িয়াখানা চত্বর পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে বড়ো পদক্ষেপ নিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, চিড়িয়াখানার ভিতরে আর থার্মোকলের থালায় খেতে পারবেন না কেউ। এর বদলে চিড়িয়াখানার ভিতরেই বিক্রি হচ্ছে শালপাতার থালা। তারপরেও কেউ থার্মোকলের থালা ব্যবহার করলে গুনতে হবে জরিমানা। এমনকি, চিড়িয়াখানার ভিতরে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকও। চিপস খেলেও প্লাস্টিকের প্যাকেট চিড়িয়াখানার বাইরে ফেলে চিপস ভরতে হবে কাগজের ঠোঙায়। 

এরই পাশাপাশি, দর্শকদের ভিড়ে যাতে পশুপাখিদের কোনো অসুবিধে না হয়, তার জন্য আরো কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ভিতরে ব্যাডমিন্টন, ক্রিকেটের মতো খেলা নিষিদ্ধ হয়েছে। নিষেধ অমান্য করলেই জরিমানা। যত্রতত্র ময়লা ফেললেও কড়া ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। শীত পড়তে না পড়তেই ভিড় জমতে শুরু করেছে চিড়িয়াখানায়। কর্তৃপক্ষের এই নতুন নিষেধাজ্ঞাগুলি লাগু হলে চিড়িয়াখানার পরিবেশ যে অনেকটাই সুস্থ হবে, মনে করছে ওয়াকিবহাল বহল।

 

Developed by DXDasia