কলকাতাকে দূষণমুক্ত করতে একগুচ্ছ পরিকল্পনা

সরকারি ভবন, আবাসনের ছাদে বাগান করা হবে

কলকাতার দূষণ কমাতে এবং ভূগর্ভে জলস্তর বাড়াতে গাছ গাছালির সংসার সম্বৃদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন শহরের নতুন মেয়র এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। শহরকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে গ্রে এবং গ্রিন জোন। পুরোনো কলকাতায় ১–১০০ ওয়ার্ডে যেখানে ফাঁকা জায়গা নেই বললেই চলে, সেখানে ভার্টিক্যাল গার্ডেনে জোর দেওয়া হবে। সরকারি আবাসন ও ভবনের দেওয়ালে এবং ইচ্ছুক ব্যক্তিদের বাড়ির দেওয়ালে আরোহী (‌ক্লাইম্বার)‌ জাতীয় গাছ লাগানো হবে। 

কিন্তু মেয়র আগে চান জল ধরতে, দূষণ কমাতে। শহরের শিশুরা যেভাবে ইনহেলার নিচ্ছে, তা আর দেখা যাচ্ছে না। এজন্য সরকারি ভবন, আবাসনের ছাদে বাগান করা হবে। বেসরকারি ভবন, আবাসন কর্তৃপক্ষকেও রুফটপ গার্ডেনের জন্য অনুরোধ করা হবে। এজন্য স্বল্প বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম, ড.‌ রথীন চক্রবর্তী ও ড.‌ অশেষ লাহিড়ীর কিছু লেখা নিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন।

Developed by DXDasia