
এমনটাই দাবি সৌদি আরবের
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে তারা – এমনটাই দাবি সৌদি আরবের। একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঐ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজন ইয়েমেনি নাগরিক এবং দুজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের কাছে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই এই হামলা ভন্ডুল করা সম্ভব হয়েছে – এমনটাই জনিয়েছেন নিরাপত্তা কর্মকর্তা।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন কর্মকর্তা জানান, "সন্দেহভাজন ব্যক্তিরা মুসলিম ব্রাদারহুডের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখত এবং গুপ্তরচরবৃত্তির সঙ্গেও তারা যুক্ত ছিল।"
