সুচির নোবেল ফিরিয়ে নেওয়া হোক, দাবি উঠল মায়ানমারেই

নরওয়ের নোবেল কমিটির কাছে পৌঁছে দেয়া হবে পিটিশন

মায়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া নোবেল ফিরিয়ে নিতে অনলাইনের একটি পিটিশনে প্রায় ৪ লাখ মানুষ স্বাক্ষর করেছেন। চেঞ্জ ডট ওআরজি ওয়েবসাইটে ইন্দোনেশিয়ার নাগরিক ইমারসন ইয়ুন্থ ওই পিটিশনটি দায়ের করেন। এতে বলা হয়, অং সান সুচি রোহিঙ্গাদের হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে কোনও প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। এমনকি তাঁর প্রশাসন এতে আরও সহযোগিতা করছে। শান্তিতে নোবেল লরিয়েটদের যা থাকতে হয়, তা তাঁর নেই। তাই অং সান সুচিকে দেয়া শান্তিতে নোবেল পুরস্কার জব্দ অথবা ফেরত নেয়ার আবেদন করা হয়।

নরওয়ের নোবেল কমিটির কাছে এই পিটিশন পৌঁছে দেয়া হবে। শুক্রবার দুপুর পর্যন্ত এই পিটিশনে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ সমর্থন দিয়েছেন। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পিটিশনে ৫ লাখ মানুষের সমর্থন প্রত্যাশা করা হয়েছে।

এদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই পিটিশন। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও অনেকেই শেয়ার করছেন পিটিশনে স্বাক্ষরের লিংকটি।

এই দাবি এতদিন বিশ্বজুড়ে উঠলেও, মায়ানমার থেকে এমন দাবি ওঠেনি আগে। রোহিঙ্গা-আক্রমণ নিয়ে সুচি-র নীরবতার জন্যেই এই দাবি তুলতে বাধ্য হয়েছে মায়ানমারবাসী। 

Developed by DXDasia