বর্ণময় জীবনের গল্প ইমরান হোসাইনের ছবিতে

বঙ্গদর্শনের গ্যালারি। ইমরান হোসাইনের সাতটি ফ্রেমের ছবিমহল…

পৃথিবীর সব মানুষের মনেই রয়েছে রং-তুলি। আর এই রংতুলি দিয়ে প্রতিটি মানুষ অজান্তেই এঁকে ফেলেন নানারকম বর্ণময় দৃশ্য। কখনও তা প্রকাশ পায়, কখনও পায় না। কিন্তু ফটোগ্রাফি এমন একটা মাধ্যম, যেখানে শিল্পী তাঁর ভিতরকার ফ্রেমগুলি প্রদর্শিত করতে পারেন। দর্শকের দেখার চোখ আর শিল্পীর সৃষ্টিকর্মের মধ্যে থাকে এক অবাধ যাতায়াত। এই যাতায়াতের মধ্যে খুঁজে পাওয়া যায় সমাজের নানা তথ্যময় দৃশ্য। ছবিমহলের ২৫টি পর্বের পর আজ রয়েছেন বাংলাদেশ নোয়াখালির তরুণ আলোকচিত্রী ইমরান হোসাইন। বাবার ব্যবসার সুবাদে ছোটো থেকে বাস করেন চট্টগ্রাম শহরে। মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ২০১৫-তে শখের বসে ফটোগ্রাফিতে আসা। কিন্তু এই শখ এখন নেশায় পরিণত হয়েছে। ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান এখান-সেখান, ফ্রেমবন্দি করেন বর্ণময় জীবনের গল্প।

শুধু ঘুঙুরের মতো সমান-মাত্রার কোনো বিরতির ফাঁকে ফাঁকে বেজে উঠতে চাই  ফিরে আসো বসতিতে, ঘরবাড়ি তৈরি করো নিজে  হঠাৎ ওপরে ওঠা ফানুসের মতো, যার ডানা নেই, উড়তে জানার নেশা আছে  

 

সূর্যের ছোঁয়ায় কিছু লাল, কিছুটা বাদামি হয়ে, ফের অন্ধকার হয়ে গেছে  এইভাবে জলে ও ডাঙায় ঘুরে ঘুরে দেখেছি মানুষের ভালোবাসা 

 

হে আলো, হে অন্ধকার, হে পুরোনো গোঙানি, হে প্রেম  দেখা হল, কিন্তু যেন জলের ভিতরে

শব্দঋণ- প্রণবেন্দু দাশগুপ্ত

Developed by DXDasia