
মানুষের মনে এখনও বেঁচে আছে সমাজতন্ত্রের স্মৃতি
রুশ বিপ্লবের ১০০ বছর চলে গেল গত ৭ নভেম্বর। বিশিষ্ট ফোটো জার্নালিস্ট দিলীপ ব্যানার্জি ১৯৯১ সালে যে বিপ্লবের পতন হয়েছে, সেই দেশের মানুষ কী ভাবে স্মরণ করেন বিপ্লবের শতবর্ষ, তা দেখতে হাজির হয়েছিলেন রাশিয়ার মস্কো শহরে। ঘুরেছেন অন্যান্য এলাকাও। দেখলেন কী ভাবে কিছু মানুষের মনে এখনও বেঁচে আছে সমাজতন্ত্রের স্মৃতি। দিলীপ ব্যানার্জির ক্যামেরায় ধরা পড়েছে তারই কিছু মুহূর্ত।
অক্টোবর বিপ্লবের ১০০ বছরে মস্কোর রাস্তায় এক বৃদ্ধা। এখানেই গত ৭ নভেম্বর বিপ্লবের ১০০ বছরে হয়েছিল বড় জমায়েত।
বিপ্লবের এক শহিদের মূর্তি। যা আজ ভেঙে পড়ছে। কারও খেয়াল নেই
দূর দূর থেকে এসছেন শতবর্ষের টানে। পুতিন সরকার রাস্তায় নেমে উৎসব করার অনুমতি দেয়নি। সবই করতে হবে ফুটপাথে
উৎসবে এসছেন অবসরপ্রাপ্ত জেনারেলরাও
ব্যানার নিয়ে র্যালি
প্রিয় নেতাদের ছবি নিয়ে বৃদ্ধরা
ক্যাথিড্রাল অফ ক্রাইস্ট
নতুন সাজে রেড স্কোয়ারে
তরুণ সেকাল এবং একাল, সমাজতন্ত্রের সমর্থনে পথে
আজও প্রকাশিত হয় বিপ্লবের কাগজ প্রাভদা
