অবসরের ১৫ দিনের মধ্যে পাওয়া যাবে পেনসনের সুযোগ-সুবিধা

বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাতে আর হয়রানির শিকার হতে না হয়, তার জন্য পুর প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি। এবার থেকে পেনশনের জন্য অবসরের ছ’মাস আগেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত নথি জমা দিতে হবে।

অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে ঠিক সময়ে তাঁদের প্রাপ্য তুলে দেওয়া জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ৬ মাসের মধ্যে পেনশনের ফাইল তৈরি করে ফেলতে হবে। সেই ফাইল এস আর অ্যান্ড এ সেলের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সব রকম তথ্য যাচাইয়ের পর সেগুলি পাঠানো হবে পেনশন সেলের কাছে। এই দুই সেলের কর্মীদের যাতে অন্য কোনো কাজ করতে না দেওয়া হয়, সেটাও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। পুর প্রশাসনের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি পুরসভার কর্মীরা।
 

Developed by DXDasia