বন্ধ করে দেওয়া হল সোনির সিরিয়াল

সিরিয়ালটির বিরুদ্ধে জমা পড়েছিল পিটিশন

বন্ধ করা হল বিতর্কিত হিন্দি সিরিয়াল ‘পেহরেদার পিয়া কি’। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের তরফে জানানানো হয়েছে, সিরিয়ালটি নিয়ে পিটিশন জমা পড়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই সিরিয়ালটি সম্প্রচারণের সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সম্প্রচারের সময় প্রাইম টাইম থেকে সরিয়ে রাতের স্লটে পাঠিয়ে দেওয়া হয়। এবং কমিটি গঠন করা হয় সিরিয়ালের বিষয়বস্তু বিবেচনা করার জন্য।

 
সোনি টিভি-তে প্রচারিত হওয়া এই সিলিয়ালটির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছিল। ‘চেঞ্জ ডট ওআরজি’-তে জমা দেওয়া হয়েছিল পিটিশন। পিটিশন জমা পড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সিরিয়ালটি বন্ধ করার জন্য ৫০ হাজারেও বেশি সই জমা হয়। মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি শুরু হওয়ার আগে বিশেষ বিজ্ঞাপ্তি দেওয়াও শুরু হয়। কিন্তু শেষ মেশ বন্ধ করে দেওয়া হল সিরিয়ালটি। চ্যানেলের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, সিরিয়ালটিকে ‘অফ এয়ার’ করা হচ্ছে।

Developed by DXDasia