ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এসএমএস অ্যালার্ট

যে-সব এলাকায় ডেঙ্গু ছড়ানোর প্রবণতা বেশি, সেগুলির ওপর জোর দেবে স্বাস্থ্য দপ্তর

ডেঙ্গু প্রতিরোধের জন্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর। প্রকল্পটির প্রথম পর্যায়ে ১২.২ লাখ টাকা নির্ধারিত করা হয়েছে। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি(এসইউডিএ)-র অধীনে এই সচেতনতা বাড়ানোর কাজটি করা হবে।

রাজ্যের মানুষ এবার থেকে এসএমএস-এর মাধ্যমে ডেঙ্গু সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। বিশেষত যে-সব এলাকায় ডেঙ্গু ছড়ানোর প্রবণতা বেশি, সেগুলির ওপর জোর দেবে স্বাস্থ্য দপ্তর। এর ফলে রোগী এবং তাঁর পরিবারের সদস্যরাও ওয়াকিবহাল থাকবেন ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয়, সে-সম্পর্কে। এমনকী, নিকটবর্তী সরকার-চালিত চিকিৎসা কেন্দ্র, রক্ত পরীক্ষার স্থান ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন রোগীরা।

পাশাপাশি, কলকাতা পৌরসভাও ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য মশা-বাহিত রোগগুলির জন্য সচেতনতার প্রচারে উদ্যোগ নিয়েছে। একটি মোবাইল অ্যাপ বানাতে চলেছে তারা, যার মাধ্যমে পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা জানতে পারবেন নাগরিকেরা।

Developed by DXDasia