নিরাপদে নেই পাক পরমাণু অস্ত্র ভাণ্ডার, রিপোর্ট মার্কিন সংস্থার

পাক প্রধানমন্ত্রীর দাবি ধূলিস্মাৎ রিপোর্টে

পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি গত সপ্তাহেই তাঁর দেশের পরমাণু অস্ত্র বহর ও তার চরম নিরাপত্তা ব্য়াবস্থা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। কিন্তু তাঁর সেই বড়াই কার্যত ফাঁকা আওয়াজে পর্যবসিত হতে চলেছে। মার্কিন সংস্থা, ফেডারেশন অব আমেরিকান সায়েনটিস্টস- এর নতুন রিপোর্ট, পাকিস্তানের পরমাণু অস্ত্র ও তার নিরাপত্তা ব্যবস্থার মুখোশ খুলে দিয়েছে।

ফেডারেশন অব আমেরিকান সায়েনটিস্টস এর রিপোর্ট বলছে, পাকিস্তান নিজের নিউক্লিয়ার ফোর্স দেশের আলাদা আলাদা ৯টি জায়গায় লুকিয়ে রেখেছে। তবে এগুলিকে লুকিয়ে রাখা হলেও , তা যেকোনও সময়ে জঙ্গিরা চুরি করে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ট্রাম্প সরকারের ওই সংস্থা। দুর্বল পাক সরকারের এই মারক অস্ত্রভাণ্ডার একবার জঙ্গিদের হাতে গেলে, তার ফল যে ভয়াবহ হতে চলেছে তা বলা বাহুল্য।

রিপোর্টে বলা হয়েছে, গুণগত মান অনুযায়ী ও অস্ত্রের সংখ্যা অনুযায়ী, দুইভাবেই পাকিস্তান নিজের সমরাস্ত্রশক্তিকে বাড়িয়ে তুলছে। আর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অস্ত্র শক্তির বন্টন করছে। যাতে তা জঙ্গিদের নাগালের বাইরে থাকা। এছাড়াও কোনও রকমের হামলা হলে বা যুদ্ধকালীন অবস্থায়, তা দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করা যেতে পারে। তবে দেশের কোন কোন জায়গায় এই অস্ত্র শক্তিভাণ্ডার গড়ে উঠছে তা খুঁজে পাওয়া কঠিন বলেও দাবি ফেডারেশন অব আমেরিকান সায়েনটিস্টস -এর ।

Developed by DXDasia