কোহলিকে নিয়ে আঁকা ছবি বিক্রি ২৩.৭ কোটি টাকায়

কিনলেন উদ্যোগপতি পুনম গুপ্তা

বিরাট কোহলির ১০ বছরের আইপিএল জার্নি নিয়ে আঁকা ছবি বিক্রি হল আকাশ ছোঁয়া দামে। ২৩.৭ কোটি টাকায় ছবিটি কিনলেন ব্রিটিশ-ভারতীয় উদ্যোগপতি পুনম গুপ্তা। সম্প্রতি বিরাট কোহলি চ্যারিটি ফাউন্ডেশন আয়োজিত ডিনারে ছবিটি বিক্রি হয়।

ছবিটি এঁকেছেন এই মুহূর্তে বিশ্বের একজন বিখ্যাত শিল্পী সাশা জেফরি। ডেভিড বেকহ্যাম, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং-এর মতো ব্যক্তিত্বদের সমাজ সেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে সাশা।

এই প্রজন্মের ভারতীয় ক্রিকেটারদের প্রতি মুগ্ধ পুনম বলছিলেন কোহলিদের মাঠে এবং মাঠের বাইরের দায়িত্ববোধের কথা। একই সঙ্গে ছবিটি কিনে তিনি যে বিরাট কোহলির সমাজসেবামূলক কাজের সাহায্যে আসতে পেরেছেন, তার জন্যও খুশি স্কটল্যান্ডের পিজি পেপারস কোম্পানির সিইও পুনম।

Developed by DXDasia