চাকরি যেতে পারে পহেলাজ নিহালনির

বিতর্কই কি চাকরি খাবে নিহালনির?

বারবার খবরের শিরোনামে আসা দেশের সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি কি নিজের পদটি খোয়াতে বসেছেন? সরকারি সূত্রের খবর, আগামী ২৮ জুলাই তিরুবন্তপুরমে বোর্ডের মিটিং ডেকেছেন নিহালনি। আর এই ঘটনাই নাকি ইঙ্গিত দিচ্ছে নিজের পদ থেকে তাঁকে সরে যেতে হতে পারে।

আর এই জল্পনার মধ্যেই উঠে আসছে নতুন চেয়ার পার্সনদের নাম। কেন্দ্রীয় সরকারের গুড বুকে থাকা পরিচালক প্রকাশ ঝাঁ এবং প্রযোজক-অভিনেতা চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর নাম উঠে আসছে নতুন চেয়ার পার্সন হিসেবে। উঠে আসছে পরিচালক মধুর ভাণ্ডারকরের নামও। এখন শেষ হাসি কে হাসেন সেটাই দেখার।

Developed by DXDasia