
‘এটা কোনও আন্দোলন নয়, গুণ্ডামি’ – গৌতম দেব
পর্যটনমন্ত্রী গৌতম দেবের গাড়ি আটকে পথ অবরোধ করল মোর্চা সমর্থকেরা। গৌতম দেব চলে যেতে পুলিশের গাড়ি ভাংচুরও করে তারা। ‘এটা কোনও আন্দোলন নয়, গুণ্ডামি’ – এমনই বক্তব্য গৌতম দেবের।
আগুন দেওয়া হয়েছে একটি বিট অফিসে। এই বিট অফিসটি দুধেরা রেঞ্জের অন্তর্ভুক্ত। পুড়ে গেছে অফিসার ও কর্মীদের বাংলো। এছাড়া একটি রেস্ট হাউসেও লাগিয়ে দেওয়া হয়েছে আগুন।
পাশাপাশি, আগুন লাগানো দেওয়া হয়েছে দার্জিলিং ম্যালের পর্যটন সহায়ক কেন্দ্রেও। তিস্তা বনবাংলো, কার্শিয়াং-এর ঘয়াবাড়ি রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে মোর্চা সমর্থকেরা।
