
এই পরিষেবা দিতে ডি টাইপ অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে
রোগীদের অক্সিজেন দেওয়ার প্রয়োজন হলে আর সিলিন্ডার নিয়ে ছুটোছুটি করতে হবে না। কারণ আগামী সোমবার থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন সেন্ট্রাল লাইন পরিষেবা চালু হবে। এই পরিষেবা দিতে ডি টাইপ অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, মুমূর্ষু রোগীদের অনেককেই অক্সিজেন দিতে হয়। আগামী সোমবার থেকে অক্সিজেনের সেন্ট্রাল লাইন চালু হচ্ছে। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর ফলে রোগীদের পরিষেবার কাজে সুবিধা হবে। এহেন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে জলপাইগুড়িবাসী।
