‘অর্ধেক পড়া বই যেন অসমাপ্ত প্রেমকথা’

পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোর শহরে আয়োজন করল ‘স্পিড ডেটিং’

বই পড়ুন, বই ভালোবাসুন- এই শ্লোগানকে অন্য ভাবে উর্যাপন করল অক্সফোর্ড বুকস্টোর। এই পুস্তক বিপণির তরফ থেকে শনিবার সন্ধ্যার পার্ক স্টিটে আয়োজন করা হয় ‘স্পিড ডেটিং’য়ের। পড়ুয়ারা মুখোমুখি বসে আলোচনা করল তাদের পছন্দের বই ও লেখকদের নিয়ে।
   
‘সোয়াইপ রাইট, বুকলাভার্স’ শীর্ষক লিটেরারি উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। শনিবার সন্ধ্যার এই অনুষ্ঠানে জমা হয়েছিলেন একগুচ্ছ বই প্রেমিক-প্রেমিকরা। বেশির ভাগই স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এর আগে কিছু পাশ্চাত্যের কিছু গ্রন্থাগার এমন অনুষ্ঠানের আয়োজন করলেও ভারতে এটি প্রথম। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বয়স সীমা ছিল ১৮ থেকে ৩৫ বছর। এই অনুষ্ঠানে যোগ দেন চব্বিশ জন। অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা পরস্পরের মুখোমুখি বসে নানা বই, প্রিয় লেখকদের নিয়ে আলোচনা করে। অক্সফোর্ড বুকস্টোর-এর সিইও এই অভিনব প্রচেষ্টা সম্পর্কে জানান, তাঁদের লক্ষ্য এমন এক সম্প্রদায় তৈরি করা যাঁদের পরস্পরের মধ্যে আড্ডা, চিন্তা আদান-প্রদানের একমাত্র মাধ্যম হবে বই।

Developed by DXDasia