
অভিযানের নাম ‘অপারেশন মুসকান’ ও ‘অপারেশন স্মাইল’
সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশজুড়ে শুরু করা হচ্ছে হারিয়ে যাওয়া শিশুদের ঘরে ফেরানোর কাজ। অভিযানের নাম ‘অপারেশন মুসকান’ ও ‘অপারেশন স্মাইল’।
২০১৪ সালে প্রথম অপারেশন স্মাইল শুরু করে গাজিয়াবাদের পুলিশ সুপার ধর্মেন্দ্র সিংহ। এই উদ্যোগে ২০১৪ সালে ২২৮টি শিশুকে উদ্ধার করা হয়। ধর্মেন্দ্র সিংহ-র এই উদ্যোগের সাফল্য দেখে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলেও চালু করা হবে এই অভিযান। ২০১৫-র জানুয়ারি মাসে ‘অপারেশন মুসকান’ এবং জুলাই মাসে ‘অপারেশন স্মাইল’ নামে দুটি অভিযান শুরু করে কেন্দ্রীয় সরকার।
সিআইডি সূত্রের খবর, ২০১৫-১৬ সালে নিখোঁজ হয়ে যাওয়া ৮১৮ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫৫৭ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে, বাকিদের পাঠানো হয়েছে শেল্টার হোমে।
