অনশনের পথে পাহাড়ের আন্দোলনকারীরা

আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে এই ‘আমরণ অনশন’ আন্দোলন

চাপ সৃষ্টি করতে অনশনের রাস্তায় যাচ্ছে পাহাড়ের আন্দোলনকারীরা। সোমবার মিরিকে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে এই ‘আমরণ অনশন’ আন্দোলন। অনশনে বসবেন নেতৃত্ব স্থানীয়রাই। বৈঠকের পর গোর্খা জনমুক্তি মোর্চার সহ সাধারণ সম্পাদক বিনয় তামাং এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।। বৈঠকের আরও সিদ্ধান্ত, আগামী ১৩ জুলাই, ভানুভক্তের জন্মদিনের দিনটিকে পাহাড়ে পালন করা হবে জাতীয় একতা দিবস হিসাবে। ওই দিন থেকে শুরু হবে রাজ্য সরকারের সমস্ত পদক ও পুরস্কার ফেরত দেওয়া। দারজিলিং-এ যতগুলো উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছিল, তাদের সব চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে ১৪ জুলাই সন্ধের মধ্যে পদত্যাগ করার। এটাও সোমবারের বৈঠকের সিদ্ধান্ত। সিবিআই তদন্ত দাবি করা হয়েছে সব হিংসাত্মক ঘটনার। পাহাড়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উঠতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে, ১৪ জুলাই ঘেরাও করা হবে ডিএম, এসডিও-র দফতর। সঙ্গে চলবে পাহাড় বনধ।

Developed by DXDasia