৪ জনের শহরে এক জন মেয়র

অবিশ্বাস্য কিন্তু সত্যি। কানাডার টিল্ট কোভ শহরের বাসিন্দা মাত্র চারজন। তাদের মধ্যে আবার একজন ওই শহরে মেয়র। শুধু তাই নয় ওই শহরে ডাক ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিক সেবা কার্যক্রম সবই চালু আছে। এটি কানাডার সবচেয়ে ছোট শহর তো বটেই, হয়তো পৃথিবীরও সবচেয়ে ছোট শহর। এই যে চার বাসিন্দা, তাঁরা কিন্তু তাঁদের এই শহরটিকে খুব ভালোবাসেন এবং তারা বলেছেন, এখান থেকে চলে যাওয়ার কোন ইচ্ছেই তাদের নেই। এই চার মূর্তি কারা? এক মহিলা নাগরিক বললেন, তাঁর স্বামী মেয়র। মেয়রের বোন এবং তাঁর একজন শ্যালক ওই শহরের পুরসভার দু'জন কাউন্সিলর। এবং তিনি নিজে সরকারি ক্লার্ক। এই চারজন ছাড়া টিল্ট কোভে আর কেউই থাকে না। মার্গারেট কলিন্স, যিনি ক্লার্ক হিসেবে কাজ করছেন, তার জন্ম এই শহরেই।

Developed by DXDasia