
রেশন দোকানগুলিতে বসতে চলেছে ই-পিওএস যন্ত্র
পেনশনারদের লাইফ সার্টিফিকেট দরকার? চলে যান রেশন দোকানে। অবাক হবেন না, এবার থেকে ট্রেনের রিজার্ভেশন, বিমার প্রিমিয়াম, মোবাইল ডিশ টিভি রিচার্জ, ইলেকট্রিক কিংবা টেলিফোনের বিল মেটানো, ব্যাঙ্কের লেনদেন – সবই রেশন দোকানেই করে ফেলা যাবে।
রাজ্যের বিভিন্ন রেশন দোকানে বসতে চলেছে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেলস বা বা ই-পিওএস যন্ত্র। খাদ্যসামগ্রী বিক্রিতে এই যন্ত্র অত্যাধুনিক পরিষেবা তো দেবেই, তার পাশাপাশি অনলাইন কাজকর্মও খুব সহজে করে ফেলা যাবে এগুলোর সাহায্যে। জুলাই আগস্টের মধ্যে রাজ্যের মোটামুটি ২০ হাজার রেশন দোকানে এই যন্ত্র বসাতে চলেছে খাদ্য দপ্তর। ইতিমধ্যেই প্রায় ৩৬০টি দোকানে এই পরিষেবা চালু হয়ে গেছে। নতুন এই যন্ত্রের মাধ্যমে অনলাইন কাজ করে ডিলাররা মাসে ১৮ হাজার টাকার কাছাকাছি উপার্জন করতে পারবেন বলে খাদ্য দপ্তর মনে করছে।
