দুর্নীতি রুখতে ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে

কড়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয়ে আর নয় তোলাবাজি। এমনই একটি কড়া সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বছর থেকেই শুরু হচ্ছে অনলাইনে ভর্তির প্রক্রিয়া। অফলাইনে ভর্তির প্রক্রিয়ায় এর আগে প্রচুর দুর্নীতির অভিযোগ শোনা যেত। এবার থেকে তা আর হবে না বলেই জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাস শুরুর আগে পর্যন্ত ছাত্রছাত্রীদের কলেজে আসতে হবে না বলে জানানো হয়েছে। 

২১ মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপরেই কলেজে কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১২ জুন থেকে শুরু হবে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া। ১০ জুনের মধ্যে প্রকাশ করা হবে মেধা তালিকা। ৬ জুলাই পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চলবে। তারপরে শুরু হবে ক্লাস। পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

Developed by DXDasia