চাকদায় ৭২টি মাটির বাড়ি ভাঙনে তলিয়ে গেল

ভাঙনে তলিয়ে গেলেন এক গ্রামবাসী

নদীয়ার চাকদা ব্লকের চরযাজিরা গ্রামে গঙ্গার ভাঙনে রবিবার সন্ধ্যায় এক ব্যক্তি তলিয়ে গেছেন। মনোজ মাহাতো নামে ৪১ বছরের ওই ব্যক্তি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে নদীর ভাঙন দেখার সময় আচমকাই পাড় ভেঙে  ভাঙনের কবলে পড়ে নদীতে ডুবে যান তিনি। সোমবার বিকেল পর্যন্ত তার কোন হদিশ পাওয়া যায় নি। এদিন গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। খবর পেয়ে গ্রামবাসীরা মনোজের বাড়িতে ভিড় করেন। মনোজের বন্ধু তিলক মাহাতো জানান, চরযাজিয়া এবং চরযাত্রাসিদ্ধি গ্রাম দু্টিতে বেশ কয়েক দিন ধরেই নদীর পাড় ভাঙছে। এক এক করে ঘর- বাড়ি এবং জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। রবিবার পড়ন্ত বিকেলে মনোজ ভাঙন এলাকায় গিয়ে দাঁড়িয়ে ছিল। আচমকাই ওই জায়গাটা হুড়মুড় করে ধসে পড়ে। মনোজ নীচে যড়ে যায়।  রাত পর্যন্ত খুঁজেও লাভ হয় নি। সোমবার বেলার দিকে ডুবুরি   নাভানো হয়। চকাদার বিডিও নিশীথভাষ্কর পাল জানান, চাকদা ব্লকের চাঁদুড়িয়া-১, সরাটি এবং কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এবারের নদী ভাঙনে এপর্যন্ত ৭২ টি মাটির বাড়ি গঙ্গায় ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  জমি জমাও অনেক নদীতে বিলীন হয়ে গেছে। নদীর পাড় বাঁধানোর জন্য সরাটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে টেন্ডার ডাকা হয়েছে। বাকি দুটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখনও হয় নি।
 

Developed by DXDasia