ওজন কমল ব্যাগের পথ দেখাল তেলেঙ্গানা

ক্লাস ওয়ান থেকে ফাইভ হোমওয়ার্ক নয়

নীতিগত ভাবে সবাই এক মত। কিন্তু তেলেঙ্গানা করে দেখাল। স্কুলব্যাগের বোঝা হাল্কা করল তেলঙ্গানা সরকার। প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলব্যাগের ওজনের ঊর্ধ্বসীমা সীমা বেঁধে দিল তারা। নির্দেশে বলা হয়েছে,  স্কুল কর্তৃপক্ষকে দেখতে হবে, প্রাইমারি স্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাচ্চাদের পাঠ্যবই, নোটবুক সহ স্কুলব্যাগের ওজন যেন দেড় কেজির বেশি না হয়। ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলব্যাগের ওজন ২ থেকে ৩ কেজির মধ্যে রাখতে হবে। সরকারিসূর্রে এই খবর জানা গিয়েছে।

ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ৪ কেজির বেশি হওয়া চলবে না স্কুলব্যাগের ওজন। অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলব্যাগেপ ওজন থাকতে হবে সাড়ে চার কেজির মধ্যে। ক্লাস টেনের পড়ুয়াদের স্কুলব্যাগের সর্বোচ্চ ওজন ৫ কেজির বেশি হবে না।

সরকারি নির্দেশে বলা হয়েছে,  বেশি ওজনের স্কুলব্যাগ বহন করতে হয় বলে বাড়তে থাকা শিশুদের শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে, ওদের শিরদাঁড়া, হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ছে। যেসব স্কুল চলে বহুতলে, সেখানকার পডু়য়াদের ভারী ব্যাগ কাঁধে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় বলে ক্ষতি বেশি হয়।
একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ক্লাস ওয়ান থেকে ফাইভের পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না।

Developed by DXDasia