শনি-রবিতে ট্রেনের সংখ্যা বাড়াতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ

যাত্রীর সংখ্যা বাড়াতে কলকাতা মেট্রোর উদ্যোগ

মেট্রোযাত্রীদের জন্য সুখবর। জুলাই মাসের শুরু থেকে শনি এবং রবিবার ট্রেনের সংখ্যা বাড়তে পারে মেট্রোয়। এরকমই ভাবনাচিন্তা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোকে ২০১৯-২০ অর্থবর্ষে কমপক্ষে ২১ কোটি ৯০ লক্ষ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। তার পাশাপাশি কলকাতা মেট্রোর আয়েও ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে যাত্রীসংখ্যা বাড়ানো খুব প্রয়োজন। সব দিক বিবেচনা করে যাত্রীদের সংখ্যা বাড়াতে ১ জুন থেকে প্রত্যেক শনিবার ১২টি এবং প্রত্যেক রবিবার ১৪টি বেশি ট্রেন চালানোর পরিকল্পনা করছেন মেট্রোকর্তারা। 

সেরকম হলে প্রতি রবিবার সকাল ৯টা থেকেই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এখন রবিবারগুলোতে সকাল ৯টা ৫০ থেকে ট্রেন চলাচল শুরু হয়। এত দেরিতে পরিষেবা শুরু হওয়ায় বিপাকে পড়েন বহু মানুষ। শনি-রবিতে ট্রেনের সংখ্যা বাড়লে মেট্রোযাত্রীরা যথেষ্ট উপকৃত হবেন বলেই মনে করছে বিভিন্ন মহল। 
 

Developed by DXDasia