
জালিয়াতি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করছে সিভিসি
ব্যাঙ্ক কর্মী ও পার্টনারদের পরিচয় জানতে তৈরি করতে হবে ‘নো ইয়োর এমপ্লয়ি’ এবং ‘নো ইয়োর পার্টনার’। গত সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে সিভিসি।
ব্যাঙ্ক তার কাস্টমারদের চিনতে কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার ফর্ম ফিলাপ করায়। কিন্তু ব্যাঙ্ক কর্মী বা পার্টনারদের এই রকম কোনও ব্যবস্থা নেই। সিভিসি-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের বিশ্বাস ভেঙে অনেক সময় গোপন তথ্য ফাঁস করে ব্যাঙ্ক কর্মী অথবা পার্টনাররা। এর ফলে গ্রাহকদের ব্যাঙ্কের উপর বিশ্বাস নষ্ট হয়। এছাড়া ভুয়ো ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে অনেকে গ্রাহকদের ফোন করেন এবং টাকা লুঠ করেন। এই ধরনের জালিয়াতির ঘটনা প্রতিনিয়ত শোনা যাচ্ছে। এই ধরনের অপরাধ রুখতেই ‘নো ইয়োর এমপ্লয়ি’ এবং ‘নো ইয়োর পার্টনার’ এর মাধ্যমে কর্মী ও পার্টনারদের নাম নথিভুক্ত হবে। এর মাধ্যমে ব্যাঙ্ক কর্মী অথবা পার্টনারদের সম্পর্কে সামগ্রিক তথ্য থাকবে ব্যাঙ্কের কাছে।
