এবার বিনা পয়সাতেই মাধ্যমিকের খাতা দেখতে পারবে পরীক্ষার্থীরা

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে যদি কোনো পরীক্ষার্থী মনে করে যে, পরীক্ষায় সে যত নম্বর পেয়েছে, তার থেকে বেশি নম্বর পাওয়া উচিত ছিল, তাহলে খাতা দেখতে চেয়ে আবেদন করা যায়। এতদিন সেই খাতা দেখার জন্য পর্ষদের কাছে ১০০ টাকা জমা দিতে হত। এবার থেকে নিখরচাতেই খাতা দেখতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

তথ্য জানার অধিকারে মাধ্যমিক পরীক্ষার্থীরা খাতা দেখতে চেয়ে আবেদন করতে পারে। তথ্য কমিশন সম্প্রতি নির্দেশ দিয়েছে যে, খাতা দেখানোর জন্য পরীক্ষার্থীদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না। সেই নির্দেশ অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদ নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা পয়সাতেই খাতা দেখতে পারবে। তবে খাতা বাড়িতে নিয়ে গেলে খাতা পিছু ২ টাকা করে দিতে হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও ঘোষণা করেছে সম্প্রতি, ইচ্ছে করলে খাতা দেখতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও। 

Developed by DXDasia