এবার দুর্গাপুজো হবে না মহম্মদ আলি পার্কে

ভেঙে পড়ছে মহম্মদ আলি পার্কের ভূগর্ভস্থ জলাধার

কলকাতার সবথেকে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলির মধ্যে মহম্মদ আলি পার্কের নাম প্রথম সারিতেই থাকে। তবে এবছরের পুজোতে আর চেনা ছবি দেখা যাবে না সেখানে। 

এই পার্কের তলায় রয়েছে একটি ভূগর্ভস্থ জলাধার। ব্রিটিশ আমলে তৈরি সেই জলাধারের বেশ কিছু অংশ ভেঙে পড়ে কয়েকমাস আগে। মহম্মদ আলি পার্ক চত্বর ভেসে যায় জলে। পার্ক কর্তৃপক্ষ এবং জল সররাহ দফতরের ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ শুরু করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা পুরসভাকে রিপোর্ট দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে। তাঁদের মতে, পুজোর সময়ে মহম্মদ আলি পার্কে যে ভিড় হয়, তাতে জলাশয়ের বাকি অংশ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই মেরামতি সম্পূর্ণ না হলে সেখানে পুজোর আয়োজন করলে বিপদের সম্ভাবনা থেকেই যাবে। 

এই রিপোর্ট পেয়ে পুজো কমিটির সঙ্গে আলোচনায় বসেন মেয়র। সিদ্ধান্ত হয়, মহম্মদ আলি পার্কের বিখ্যাত দুর্গাপুজো এবার স্থান পরিবর্তন করবে। চলতি বছর তারাচাঁদ দত্ত স্ট্রিটে হবে এখানকার দুর্গাপুজো। তারই প্রস্তুতি চলছে পুরোদমে। 

 

Developed by DXDasia