১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং নিয়ে আসেন এই মুনডাস্ট

বৃহস্পতিবার নিউইয়র্কে নিলামে উঠল নীল আর্মস্ট্রং-র আনা চাঁদের মাটি ভর্তি ব্যাগ। ভারতীয় মুদ্রায় এর দাম ১১.৬ কোটি। কিনলেন শিকাগোর বসিন্দা এক মহিলা।  ৪৮তম চন্দ্রবার্ষিকীতে এই মুনডাস্টটি নিলামে তোলা হয়।

 ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ চন্দ্রযানে চেপে নীল আর্মস্ট্রং প্রথম পা রাখেন চাঁদের মাটিতে। এই ঐতিহাসিক অভিযানের সাক্ষ্য হিসাবে তিনি নিয়ে এসেছিলেন চাঁদের পাথর। ৪৭ বছর পর, অভিযানের দিনেই বিক্রি করা হল এই পাথর ভর্তি ব্যাগ।  প্রথমদিকে এই মুনডাস্ট নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা, তারপর রাখা হয় স্মিথসোনিয়ান মিউজিয়ামে। নিলামের আগে এটি ছিল আমেরিকার জনসন স্পেস সেন্টারের অধীন। 

Developed by DXDasia