
১৯৪৭-এর ১৫ আগস্ট-এর পেজ ওয়ান
আজ ৭০তম স্বাধীনতা দিবস। আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে কেমন ছিল ১৯৪৭ সালের ১৫ অগস্টের বিভিন্ন খবরের কাগজের প্রথম পাতা। কী লেখা হয়েছিল বিভিন্ন সংবাদপত্রের হেডলাইনে। আনন্দবাজার পত্রিকা যেমন হেড লাইন করেছিল, ‘নূতন- যুগ-সূর্য উঠিল ছুটিল তিমির রাত্রি’। কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি কাগজ ‘দ্য স্টেটসম্যান’ হেড লাইন করেছিল, ‘টু ডমিনিয়নস আর বর্ন/ পলিটিক্যাল ফ্রিডম ফর ওয়ান-ফিফ্থ অফ হিউম্যান রেস’। দেখুন এমনই বেশ কয়েকটি সংবাদপত্রের ১৯৪৭ সালের ১৫ অগস্টের ‘পেজ ওয়ান’।
