গঙ্গার বুকে ৫টি নতুন ভেসেল

বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ২৪টি যাত্রীবাহী ভেসেল ও ৪টি মালবাহী ভেসেল চলাচল করে গঙ্গায়

৫টি স্টিল ভেসেল আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। গঙ্গায় যাত্রী নিরাপত্তায় জোর দিতেই এই উদ্যোগ। লঞ্চ বা বোটের তুলনায় ভেসেল অপেক্ষাকৃত নিরাপদ। বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ২৪টি যাত্রীবাহী ভেসেল ও ৪টি মালবাহী ভেসেল চলাচল করে গঙ্গায়। আগামী দুই সপ্তাহের মধ্যেই পরিষেবা দেওয়া শুরু করবে নতুন ভেসেলগুলি। পরবর্তীতে আরও ৬টি ভেসেল নামানো হবে গঙ্গায়। ভেসেলগুলি তৈরির দায়িত্বে টিআইডিসি।

যেসব জায়গায় গঙ্গা যথেষ্ট চওড়া, সেখানে চালানো হবে ভেসেলগুলি। অগ্নিনির্বাপক যন্ত্র থেকে শুরু করে নিরাপত্তার সবরকম ব্যবস্থা থাকবে সেখানে। একেকটি ভেসেল তৈরির খরচ ১লক্ষ ৬০ হাজার টাকা। ২৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবে প্রতিটি ভেসেলে।

Developed by DXDasia