
এই যাত্রাকে পরিবেশ-বান্ধব করে তুলছে রেল কর্তৃপক্ষ
সড়কপথে বাংলা থেকে সিকিম যেতে কম করে হলেও ৪-৫ ঘণ্টা সময় লেগে যায়। এই গতিময়তার যুগে এতটা সময় অনেক ক্ষেত্রেই সমস্যায় ফেলে দেয় যাত্রীদের। এবার মুশকিল আসান করে ভারতীয় রেল এমন প্রকল্প আনছে চলেছে, যাতে মাত্র ২ ঘণ্টাতেই সিকিম যাওয়া সম্ভব।
এই প্রকল্প অনুযায়ী তৈরি হবে নতুন রেললাইনে থাকবে ১৪টি সুড়ঙ্গ, ১৪টি সেতু এবং ৫টি স্টেশন – সিভক, রিয়াং, তিস্তা বাজার, মেলি এবং রাংপো। ২০২১ সালে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে রেলকর্তারা মনে করছেন।
নতুন এই রেলযাত্রাকে পরিবেশ-বান্ধব করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। গোটা রেলপথ জুড়ে একাধিক বন ও অভয়ারণ্য থাকছে। বন্যপাণীদের স্বাভাবিক জীবনযাপন ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রে যাতে রেলযাত্রা কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে, লক্ষ্য রাখা হয়েছে সেদিকে। যাত্রীদের কাছে এই রেলযাত্রা মনোরম করে তুলতেও বিশেষ নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
ছবি কৃতজ্ঞতা – ট্যুইটার (ভারতীয় রেল)
