নিউটাউনে তৈরি হবে ফিনান্সিয়াল টেকনোলজি হাব

এর জন্য ১০ একর জমি চিহ্নিত করেছে হিডকো

নিউটাউনে তৈরি হবে ফিনান্সিয়াল টেকনোলজি হাব। সে-লক্ষ্যেই নিউটাউনে একটি ১০ একর জমি চিহ্নিত করেছে হিডকো। এই হাবে জায়গা পেতে ২০১৭’র শেষের দিকে উৎসাহী কোম্পানিগুলি থেকে আবেদনপত্র আহ্বান করা হবে।

ফিনান্সিয়াল টেকনোলজি হাব বা ফিনটেক হল একটি নতুন ইন্ডাস্ট্রি যার অন্তর্গত কোম্পানিগুলি ডিজিটাল পদ্ধতিতে অর্থনৈতিক পরিষেবা দিয়ে থাকে। ডিজিটাল পেমেন্ট, অটোমেটিক ডিজিটাল ব্যাঙ্কিং, শেয়ার মার্কেট অ্যানালিটিক্স, ইন্সিউরেন্স প্রেডিকশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে এই কোম্পানিগুলি।

হিডকোর এক আধিকারিকের কথায়, দুবাই ও সিঙ্গাপুরের আদলে নিউ টাউনের প্রাণকেন্দ্রে একটি আন্তর্জাতিক ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার খুলতে চায় হিডকো কর্তৃপক্ষ। মূলত বিদেশি ও বিনিয়োগকারীদের জন্যই খোলা হবে এই কেন্দ্রটি। 
 

Developed by DXDasia