
নতুন ট্রেনগুলি ২.৯ মিটার চওড়া হবে এবং সর্বাধিক ২০৬৮জন যাত্রী বহন করতে সমর্থ
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের আগামী প্রকল্প ১৬.৩৪ কিমি দীর্ঘ ‘ইস্ট-ওয়েস্ট প্রকল্প’-এর মেট্রো ট্রেনগুলি দেখতে কেমন হবে, প্রকাশ্যে এল ছবি। ট্রেনগুলি ব্যাঙ্গালোরের বিইএমএল প্ল্যান্টে তৈরি হচ্ছে এখন।
১৪টি নতুন ট্রেন তৈরি হচ্ছে সেখানে। প্রতিটি ট্রেনে থাকবে ৬টি করে কামরা। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের চেয়ারম্যান জানান, প্রথম রেক এ-বছর ডিসেম্বরের মধ্যেই চলে আসবে, এবং সাধারণ মানুষ সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত যাতায়াত করতে পারবেন আগামী বছরের জুন মাস থেকে। পরবর্তী ধাপের অর্থাৎ ফুলবাগান থেকে হাওড়া ময়দানে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে এখন।
নতুন ট্রেনগুলি ২.৯ মিটার চওড়া হবে এবং সর্বাধিক ২০৬৮জন যাত্রী বহন করতে সমর্থ। প্রতিটি ট্রেনই এসি এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা থাকবে। থাকবে অত্যাধুনিক অন্য নানা সুবিধাও।
