
এক টাকার বিনিময়ে পেয়ে যাবেন পার্কি-র খবরাখবর
উৎসবমুখর শহরবাসীর জন্য কলকাতা পুরসভার নতুন উপহার ‘পার্কিং অ্যাপ’। এক টাকার বিনিময়ে পেয়ে যাবেন পার্কিং-এর খবরাখবর। এই অ্যাপের মাধ্যমেই জেনে নিতে পারবেন কোন রাস্তায় পার্কিং জন্য জায়গা পাবেন কিনা। পরীক্ষামূলক ভাবে প্রথম পর্যায়ে এই ব্যবস্থা চালু করা হবে পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে।
অ্যাপটির নাম ‘ভেহিকলইড’। একটি বেসরকারি সংস্থা কলকাতা পুরসভার জন্য এই অ্যাপটি তৈরি করছে। যে-কোনও অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। আপাতত তিন মাস পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। অ্যাপটি ব্যবহারের জন্য বরাদ্দ এক টাকা গ্রাহকের মোবাইল ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট রাস্তার দিকে গাড়ি ঘোরানোর আগেই জেনে যাবেন পার্কিংয়ের জায়গা আছে কিনা। পুরসভার পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, এখন দুটি রাস্তার শুরু করা হচ্ছে। সফল হলে ভবিষ্যতে কলকাতার অন্যান্য রাস্তাগুলিকে অন্তর্ভুক্ত করা হবে এই অ্যাপে। তখন সমগ্র ব্যবস্থা পরিচালিত হবে পুরসভার কেন্দ্রীয় কন্ট্রোলরুমের মাধ্যমে। এই ব্যবস্থা চালু হলে বেশি পার্কিং ফ্রি-নেওয়ার উপরও নজর রাখা যাবে।’
