যে কোনো পরিবেশে মানিয়ে নেবে অভিনব প্রজাতির ধান

রাজ্যের কৃষি দপ্তর ও জৈব প্রযুক্তি পরিকল্পনা বিভাগের উদ্যোগ

প্রাকৃতিক বিপর্যয়ে ধান চাষিরা ক্ষতির মুখে পড়েন মাঝেমাঝেই। কখনও অতিরিক্ত জলে ডুবে ধান পচে যায়, কখনও বা সেচের জল কম থাকলে নষ্ট হয়ে যায় ধান। উপকূল অঞ্চলে লবণাক্ত জলে ধানের ক্ষতি হয়েছে, এরকম নজিরও আছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য রাজ্য সরকারের ধান গবেষণাগার থেকে এমন কয়েকটি প্রজাতির ধানের বীজ তৈরি করা হয়েছে, যে কোনো প্রতিকূল পরিবেশেই সেগুলো থেকে ভালো ফলন পাওয়া যাবে।

রাজ্যের কৃষি দপ্তর ও জৈব প্রযুক্তি পরিকল্পনা বিভাগ চাইছে ধান চাষে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে এনে তাকে একেবারেই বন্ধ করে দিতে। প্রথাগত ধানের বীজ ব্যবহার করলে সেগুলো যে কোনো প্রাকৃতিক বিপর্যয়েই সহজে নষ্ট হয়ে যায়। তাই নতুন প্রজাতির ধানের বীজ তৈরির কথা ভাবা হয়। সুন্দরবন অঞ্চলে স্বর্ণ সাব ওয়ান নামের এক নতুন প্রজাতির ধান ব্যবহার করে ইতিমধ্যেই চাষিরা উপকৃত হয়েছেন। 
 

Developed by DXDasia