নিউ জলপাইগুড়ি স্টেশনে জলের এটিএম

যাত্রীদের পানীয় জলের সমস্যা দূর করতেই এই পরিষেবা চালু করল রেল

এক টাকায় পাওয়া যাবে এক গ্লাস। তিন টাকায় এক বোতল আর আট টাকায় এক লিটার জল। যদি নিজের বোতল থাকে তাহলে দিতে হবে পাঁচ টাকা। এই নিয়মেই নিউ জলপাইগুড়ি স্টেশনে চালু হল জলের এটিএম। স্টেশন চত্বরে যাত্রীদের পানীয় জলের সমস্যা দূর করতেই এই পরিষেবা চালু করল রেল।

উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং আই আর সিটিসি যৌথ প্রচেষ্টায় চালু হল এই এটিএম। রেলের তরফে জানান হয়েছে, আপাতত ১ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে এটিএমটি বসানো হলেও পরে এই পরিষেবা চালু করা হবে সব স্টেশনেই। এই পদ্ধতি চালু হওয়ায় ষ্টেশন থেকে বেশি দামে যাত্রীদের জল কিনতে হবে না। রেলের এই প্রচেষ্টায় যাত্রীরা বেশ খুশি।

Developed by DXDasia