আড়ালে থাকা নির্দশনকে সামনে আনতে গ্যালারি বাড়ছে জাদুঘরে

প্রশাসনিক ভবনে তৈরি হবে অন্তত পাঁচটি গ্যালারি

এখন ভারতীয় জাদুঘরে দর্শকরা যে সব নিদর্শন দেখতে পান, তার থেকে অনেক বেশি দ্রষ্টব্য রাখা আছে জাদুঘরের স্টোর রুমে। জায়গার অভাবে বেশিরভাগ জিনিসই প্রদর্শিত করা সম্ভব হয় না। আরও বেশি দ্রষ্টব্য যাতে মানুষের সামনে তুলে ধরা যায়, এবার তার জন্য গ্যালারির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে মিউজিয়াম কর্তৃপক্ষ। 

ইতিমধ্যেই স্টোরের কিছু নিদর্শন ন্যাশানাল লাইব্রেরির একটা ঘরে পাঠিয়ে শুরু করা হয়েছে প্রদর্শন। এবার জাদুঘরের যে প্রশাসনিক ভবন রয়েছে, তাতেই গ্যালারি তৈরি করার ভাবনাচিন্তা চলছে। গোটা ভবনটি সংস্কার করলে অন্তত পাঁচটি গ্যালারি এখানে গড়ে উঠতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। ভবনটি কীভাবে সংস্কার করা যায়, সংস্কারের পর কী কী থাকবে আর নতুন কী কী যোগ হবে, এবছর তার বিস্তারির রিপোর্ট তৈরি করে সামনের বছর তা পাঠানো হবে দিল্লিতে। সেখান থেকে বরাদ্দ অর্থ এলেই শুরু হবে কাজ। 
 

Developed by DXDasia