
তাড়াতাড়ি স্মার্টফোনে ডাউনলোড করে নিন weather Now অ্যাপ
ভারত-সহ বাংলাদেশবাসী এখন আতঙ্কের মুখে। কখন ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়বে, ঠিক কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে মানুষকে তা নিয়ে উদ্বিগ্ন সকলেই। অযথা ভুয়ো খবর বা গুজবে পা না দিয়ে এই ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেটে নজর থাক প্রত্যেকের। তাড়াতাড়ি স্মার্টফোনে ডাউনলোড করে নিন weather Now অ্যাপ৷ ইতিমধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী৷ প্রবল তাণ্ডব চালাচ্ছে সে৷ আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার গভীর রাতে কলকাতায় আছড়ে পড়ার সম্ভাবনা ফণীর৷ স্মার্টফোনে ইনস্টল করা weather Now অ্যাপই আপনাকে সমস্ত চিন্তা থেকে মুক্তি দিতে পারে৷ কীভাবে ব্যবহার করবেন weather Now অ্যাপ?
প্রথমে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন৷ তারপর ইনস্টল করুন৷ ক্লিক করলেই ওই অ্যাপে দেখতে পাবেন একটি গ্লোব৷ তাতেই দেখতে পাবেন গোটা বিশ্ব৷ নিচের দিকে শহর পরিবর্তনের অপশন পাবেন৷ সেখানে গিয়ে আপনার পছন্দসই শহরকে বেছে নিন৷ তাহলে সেই শহরের মানচিত্র দেখতে পাবেন৷ সেখানে ক্লিক করে ভিডিও আকারে দেখা যাবে ফণীর গতিবিধি৷ কতক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি আছড়ে পড়বে তাও জানতে পারবেন আপনি৷ শুধু তাই নয়, কত কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে, তাও আপনি ওই অ্যাপের wind (উইন্ড) অপশনে ক্লিক করলেই জানতে পারবেন৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হবে কিনা, তাও অ্যাপের Temparature (টেম্পারেচার) অপশনে ক্লিক করে জানতে পারবেন৷ সমুদ্রের জলোচ্ছ্বাসই বা কতটা ভয়াল আকার ধারণ করবে, সে বিষয়টি জানতেও আপনাকে সাহায্য করবে weather Now অ্যাপ৷
কলকাতার মানুষরা জরুরি অবস্থায় ফোন করুন কলকাতা পৌরসভার ০৩৩-২২৮৬-১৪১৪ নম্বরে। ফোন করতে পারেন কলকাতা পুলিশের কন্ট্রোল রুমেও। ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০ নম্বরে। বিশেষ হেল্পলাইন থাকছে একটি, ৯৪৩২৬১০৪৪৪, যে নম্বরটিতে ফোন করা ছাড়াও হোয়াটস্যাপ করতে পারবেন।
দক্ষিণবঙ্গের জেলার মানুষরা যোগাযোগ করতে পারেন রাজ্য পুলিশের- ০৩৩-২৪৭৯-৪০৩৫/ ৪০৩৬/৪০৫৬ নম্বরে।
অযথা আতঙ্কিত হবেন না। সতর্ক থাকুন, সজাগ থাকুন।
