
শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন এই নোট
শীঘ্রই বাজারে আসতে চলেছে দুশো টাকার নোট। দু’হাজার টাকার নোটের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন পদক্ষেপ। ১০০ ও ৫০০ টাকার মাঝামাঝি কোনও নোট না থাকায়, এই নোট বাজারে আসামাত্রই জনপ্রিয় হবে, এমনই ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যদিও কবে তা প্রকাশ্যে আসবে, তা জানানো হয়নি এখনও। খুব শীঘ্রই হাতে পেতে পারেন সাধারণ মানুষ।
এদিকে, নতুন দুশো টাকার নোটের একটি ছবি প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল এক্সপ্রেস। যদিও তারা এই ছবির সত্যতার দায় নিতে রাজি হয়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, এটিই নতুন দুশো টাকার নোট।
