দুর্নীতিতে জড়িয়ে বিদায় পাক প্রধানমন্ত্রীর

পানামা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রধানমন্ত্রী পদ ছাড়লেন নওয়াজ শরিফ। প্রশ্ন উঠেছে, এবার কে?  শোনা যাচ্ছে অনেক নাম। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে নওয়াজ শরিফের ছোটভাই শাহবাজ শরিফ। নওয়াজের মতো তিনি অতটা প্রচারের আলোয় আসেননি বটে। তবে এক দশক ধরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শরিফকে পদ ছাড়তে হবে তবে সরকারকে বরখাস্ত না করায় ক্ষমতায় থাকছে পাকিস্তান মুসলিম লিগ। অর্থাৎ নওয়াজের হাতেই। পাকিস্তানের সংবিধান অনুযায়ী ‘পিএমএল (এন)’-এর প্রধানমন্ত্রী প্রার্থীকে জাতীয় সংসদে ভোটাভুটিতে জিততে হবে। সংসদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থাকায় সেই জয় অসম্ভব নয়।  মেয়ে মরিয়াম নওয়াজকেই নওয়াজ শরিফের উত্তরাধিকার বলে মনে করা হয়। তবে পানামা পেপার্স নিয়ে তাঁকেও বেশ কয়েক বার গোয়ান্দাদের সামনে হাজির হতে হয়েছে ইতিমধ্যেই।

Developed by DXDasia