১০টি নতুন গ্রহে কী প্রাণ থাকতে পারে?

সৌরজগতের বাইরে আরও ২১৯টি গ্রহের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা।  কেপলার স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এই গ্রহগুলির উপস্থিতি। শুধু তাই নয়, নাসার তরফ থেকে জানানো হয়েছে, এদের মধ্যে ১০টি বিশেষ গ্রহে  প্রাণের সন্ধান মিলতে পারে। জানা গিয়েছে, এই গ্রহগুলির পৃষ্ঠদেশ পাথুরে হলেও সেখানে প্রাণ সঞ্চারের উপাদান বর্তমান। বলা বাহুল্য, গ্রহের সন্ধান পাওয়া গেলেও সেখানে আমাদের মতো জীবন রয়েছে কিনা, সে উত্তর এখনও পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক আবিষ্কারটির পরে সেই সম্ভাবনা আরও বেড়ে গেল বলেই মনে করছে বিজ্ঞানমহল। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত অপেক্ষাকৃত ছোট গ্রহগুলির পৃষ্ঠ পাথুরে, রুক্ষ এবং আকারে আমাদের পৃথিবী থেকে ১.৭৫ গুণ বড়। 
 

Developed by DXDasia