নারীশিক্ষা, সুরক্ষা এবং স্বনির্ভরতা মূলক অ্যাপ- পূর্ব কন্যা

বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপটি

মোবাইল অ্যাপ শেখাবে মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, কাজের খবর, নিরাপত্তা এবং আত্মরক্ষা কৌশল। অ্যাপটির নাম পূর্ব কন্যা। নারী উন্নয়ন ও সুরক্ষার জন্য এই অ্যাপটি চালু করল পূর্ব-মেদিনীপুরের জেলা প্রশাসন।

রাজ্যস্তরে এই ধরনের অ্যাপ প্রথম। বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপটি। ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরের মাধ্যমে। আত্মরক্ষামূলক ভিডিও থাকবে এই অ্যাপে। বিপদে পড়লে অ্যালার্ম বাটনটি চাপলেই মেসেজের মাধ্যমে খবর যাবে পুলিশসহ তিনজন আত্মীয়ের মোবাইলে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন, এই অ্যাপের মাধ্যমে নাবালিকার বিয়ে রুখতে সাহায্য পাবেন পুলিশ, প্রশাসন ও চাইল্ড বিভাগের। এছাড়া কন্যাশ্রী প্রকল্পের নানা তথ্যও জানা যাবে অ্যাপটির মাধ্যমে। থাকবে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিক্ষামূলক তথ্য, নানারকমের সরকারি বেসকারি চাকরির খবরাখবর।

Developed by DXDasia