টমেটো বলায় আদালতে পাপুয়া নিউগিনির ভোট কর্তা

নাম গামেটো, কেন টমেটো বলবে, আদালতে ভোট কর্তা

নাম গামেটো। তাকে নাকি ঠাট্টা করে বলা হয়েছে টমেটো। বিচার চাইতে পাপুয়া নিউগিনির প্রধান নির্বাচন কমিশনার আদালতে গেছেন। গত সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিদ্রূপকারী ব্লগার মারটেন নামারংয়ের বিরুদ্ধে আদালতের কাছ থেকে আদেশ পেয়েছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার পাতিলিয়াস গামেটো। গামেটোর অভিযোগ, তাঁকে বিদ্রূপ করেছেন নামারং। তাঁকে (গামেটো) টমেটো বলে অভিহিত করছেন এই ব্লগার। নামারং একটি টমেটোর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার গামেটোর ছবি পোস্ট করেছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন নামারং। ব্যথিত গামেটো বলেছেন, আমি দেখতে মোটেই টমেটোর মতো নই।

টমেটো দিয়ে গামেটোকে বিদ্রূপ করা বন্ধের বিষয়ে আদালতের আদেশের পর ব্লগার নামারং নিজের চোখ ঢাকা ও মুখ বাঁধা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। নামারংয়ের আগেও অনেকে টমেটো দিয়ে প্রধান নির্বাচন কমিশনার গামেটোকে বিদ্রূপ করেছেন বলে অভিযোগ।

Developed by DXDasia