‘রাক্ষসীদের পাড়া’য় ভালোবাসার উদ্‌যাপন

ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিনেজারদের হই হুল্লোড়

একটা ভালোবাসা আর কিছু কাছের বন্ধু, সবটা নিয়েই আস্ত জীবন। যেখানে প্রাণ পায় আমাদেরই কিছু সূক্ষ অনুভূতি। তরুণ সঙ্গীতশিল্পী এবং গীতিকার আকিব হায়াতের পরিচালনায় ইউটিউবে সদ্য মুক্তি পেয়েছে একটি নতুন মিউজিক ভিডিও। যেখানে দেখানো হয় হুস্‌নের ভাগ্যে কোনো ভালোবাসাই আর সাড়া দেয় না। সেখানে সে তার নতুন জীবনসঙ্গীকে নিয়ে আশাবাদী হতে পারবে নাকি বন্ধুদের কথাই হয়ে উঠবে তার জীবনে একমাত্র সারসত্য! পালোমার গাওয়া এই গানটি লিখেছেন আকাশ এবং সুর দিয়েছেন শিবাশিস ব্যানার্জি। মূল চরিত্রে অভিনয় করেছেন হুস্‌নে শবনম। ইউটিউবে প্রকাশ পাবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় টিনেজাররা হই হুল্লোড় শুরু করেছেন। বর্তমান সময়ে ইউটিউব প্ল্যাটফর্মকে মাথায় রেখে অনেক তরুণ শিল্পী নতুন এবং নিজেদের মতো কাজ করার স্বাধীনতা পাচ্ছেন। এ কথা অনস্বীকার্য। আকিব হায়াতের সঙ্গে ভিডিওটি সহযোগী পরিচালনা করেছেন সোহম মণ্ডল। ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া হল।

ইউটিউব লিঙ্ক -এ ক্লিক করুন 

Developed by DXDasia